arrow_upward
মাদরাসাতুত তাক্বওয়া লোগো
সম্প্রতি Our Desh ফেসবুক পেইজ-সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম - বিস্তারিত

সম্প্রতি Our Desh ফেসবুক পেইজ-সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ০৩:৪৯ অপরাহ্ণ
প্রেস বিজ্ঞপ্তি সম্প্রতি Our Desh ফেসবুক পেইজ-সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে মাদরাসার পরিচয়ে মাওলানা সুফিয়ান আহমদ (আইডি: ২০৫৭২১২২) সম্পর্কে কিছু তথ্য ও ফটোকার্ড প্রচারিত হয়েছে। সেখানে তাঁকে “সিনিয়র মুহাদ্দিস” হিসেবে উল্লেখ করার পাশাপাশি “শিক্ষাসচিব”-এর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বের দাবিও উপস্থাপন করা হয়েছে, যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তিনি পূর্বে মিসবাহুল হুদা বালিকা টাইটেল মাদরাসা-এ সহকারী শিক্ষিক হিসেবে দায়িত্ব পালন করতেন। তবে মাদরাসার নথিপত্র অনুযায়ী “সিনিয়র মুহাদ্দিস”, “শিক্ষাসচিব” বা এ ধরনের কোনো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে তাঁর নিয়োগ বা দায়িত্ব প্রদানের কোনো দালিলিক ভিত্তি নেই। প্রশাসনিক সিদ্ধান্তক্রমে ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ হতে তিনি মাদরাসার দায়িত্ব থেকে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন। অব্যাহতির পর থেকে তিনি মাদরাসার কোনো প্রশাসনিক, শিক্ষাগত বা সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নন। অতএব, তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ড, বক্তব্য বা প্রচারিত তথ্যের দায়ভার মাদরাসা কর্তৃপক্ষ বহন করবে না। মাদরাসার নাম, পদবি বা পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর, অনুমোদনবিহীন বা অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। মাদরাসার সুনাম, শৃঙ্খলা ও নিরপেক্ষতা রক্ষার্থে প্রয়োজনবোধে কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য থাকবে। মাদরাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দের সঠিক ও হালনাগাদ তথ্য যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট সকলকে মাদরাসার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। ধন্যবাদান্তে, কর্তৃপক্ষ মিসবাহুল হুদা বালিকা টাইটেল মাদরাসা ই-মেইল: mhbalikamadrasah@gmail.com ওয়েবসাইট: https://misbahulhudajuri.com